[ রাজধানী ]
রাজধানীতে সেফটি বেল্ট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু
ফাইল ফটো
রাজধানীর ঝিগাতলায় কোমড়ের সেফটি বেল্ট ছিঁড়ে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই গুরুতর আহত রশিদুল ইমলামকে (৩৫) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক দুপুর পৌনে ২টায় মৃত ঘোষণা করেন।
মৃত রশিদুলের সহকর্মী মো. নুর আলম জানান, তারা ঝিগাতলায় পিলখানার ৪ নম্বর গেটের পাশে একটি নির্মানাধীন ১৩ তলা ভবনে রড মিস্ত্রির কাজ করেন। ছাদের একপাশে কাজ করার সময় সেখান থেকে নিচে পড়ে যান।
.png)
সে সময় রশিদুলের কোমড়ের সেফটি বেল্ট লাগানো ছিল। তবে তা ছিঁড়ে গেলেই ভবনের নিচে পড়ে যান। সঙ্গে সঙ্গে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শ্রমিকের মৃত্যু
লিংক সফলভাবে কপি হয়েছে!