[ রাজধানী ]
রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ফটো
রাজধানীর পোস্তগোলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম ফরহাদ হোসেন (২৫)।
শনিবার দিবারাত ১১টার দিকে পোস্তগোলা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি এলাকার আমির হোসেনের ছেলে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়।
নিহতের বন্ধু জয় বলেন, সন্ধ্যার পর আমরা মাওয়া ঘাটে ঘুরতে গিয়েছিলাম। ফেরার পথে পোস্তগোলা ব্রিজের ঢালে একটি ট্রাকের ধাক্কায় ফরহাদ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজধানী সড়ক দুর্ঘটনা
লিংক সফলভাবে কপি হয়েছে!