[ রাজধানী ]
বেপরোয়া ট্রাক কেড়ে নিলো মোটরসাইকেল আরোহীর প্রাণ
ফাইল ফটো
রাজধানীর কলাবাগানে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার রাত ১টার দিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী যুবক রাত ১টার দিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে পৌঁছলে একটি বেপরোয়া গতির ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়।
কলাবাগান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। চালককে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজধানী সড়ক দুর্ঘটনা
লিংক সফলভাবে কপি হয়েছে!