র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে মঙ্গলবার ভোরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় প্রায় ২ হাজার ৬১৭ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পরবর্তীতে বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও অসহায় দুঃস্থদের মধ্যে এসব ইলিশ মাছ বিতরণ করা হয়।
.png)
র্যাব জানিয়েছে, অভিযানে রাসেল মৎস্য আড়ৎকে ৮ লাখ ১০ হাজার টাকা, মাইদুল এন্টারপ্রাইজকে ২ লাখ ৫ হাজার টাকা, রহমান মৎস্য আড়ৎকে ২ লাখ ৫ হাজার, আল্লাহ ভরসা মাছের আড়ৎকে ২ লাখ ৫ হাজার টাকা, শিব শংকরী মাছের আড়ৎকে ৪ লাখ ১০ দশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তাহমিনা মৎস্য আড়ৎকে ৫ হাজার টাকা ও জগন্নাথ মৎস্য আড়ৎকে ৫ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ১০ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা মূল্যের ২ হাজার ৬১৭ কেজি জাটকা ইলিশ উদ্ধার করার পর বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও অসহায় দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।
জেলা মৎস্য অধিদফতরের সহকারি প্রকল্প কর্মকর্তার উপস্থিতিতে এ অভিযান চালানো হয়।