[ রাজধানী ]
দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ আইসসহ গডফাদার আটক
ফাইল ফটো
তরুণ সমাজের কাছে দিন দিন আকর্ষণীয় হয়ে ওঠা মাদক ক্রিস্টাল মেথ আইসসহ গডফাদার বুজরুখকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার মধ্যরাতে কক্সবাজারের বালুখালী সীমান্ত থেকে দুই সহযোগীসহ তাকে আটক করা হয়েছে বলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন।
বুধবার ভোরে তিনি জানান, দেশের ইতিহাসে সর্বোচ্চ ২১ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ ইয়াবা গডফাদার বুজরুখ ও তার দুই সহযোগীকে আটক করা হয়েছে।
.png)
গ্রেফতারের বিষয়ে দুপুরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন বিজিবি’র এই কর্মকর্তা। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, মাত্র ১০ গ্রাম আইসের দাম ১ লাখ টাকা পর্যন্ত হতে পারে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আইস
লিংক সফলভাবে কপি হয়েছে!