[ রাজধানী ]
মিরপুর চিড়িয়াখানায় হায়েনার কামড়ে শিশুর হাত বিচ্ছিন্ন
ফাইল ফটো
রাজধানীর মীরপুরে জাতীয় চিড়িয়াখানায় হায়েনার কামড়ে পরিদর্শনে আসা এক শিশুর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। ঐ শিশুর বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, শিশুটির বয়স ২ বছর। তার বাড়ি নওগাঁয়। গুরুতর অবস্থায় শিশুটিকে রাজধানীর জাতীয় আর্থপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
এ নিয়ে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, শিশুটির চিকিৎসার ব্যয়ভার বহন করছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তদন্ত কমিটির সুপারিশে হায়েনার নিরাপত্তা বেষ্টনি উঁচু করার সিদ্ধান্ত হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শিশু
লিংক সফলভাবে কপি হয়েছে!