ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মালিবাগে ট্রেনের ধাক্কায় পরিবহন শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৪, ৬ জুলাই ২০২৩
মালিবাগে ট্রেনের ধাক্কায় পরিবহন শ্রমিক নিহত
ফাইল ফটো

রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাজির আহমেদ (৪০) চট্টগ্রামের চকবাজারের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি মালিবাগ রেলগেটে একটি বাস সার্ভিসে কাজ করতেন এবং সেখানেই থাকতেন।

ঢাকা রেলওয়ে থানার এএসআই ফারুক আহমেদ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএসআই ফারুক জানান, ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!