[ রাজধানী ]
বুড়িগঙ্গায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবল ওয়াটার বাস, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস
ছবি: ডেইলি বাংলাদেশ
বুড়িগঙ্গা নদীতে নৌযানের ধাক্কায় একটি ওয়াটার বাস ডুবে গেছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রোববার রাতে রাজধানীর শ্যামবাজার থেকে কেরাণীগঞ্জের তেলেরঘাটের নৌযানের ধাক্কায় বুড়িগঙ্গা নদীর অংশে এ ঘটনা ঘটে।
নৌ-পুলিশের সদরঘাট থানার এসআই মো. হাসান বলেন, রাত সোয়া ৮টার দিকে শ্যামবাজার থেকে কেরাণীগঞ্জের তেলেরঘাট যাওয়ার বুড়িগঙ্গার নদীর অংশে একটি নৌযানের সঙ্গে ধাক্কা লেগে ওয়াটার বাসটি ডুবে গেছে।
.png)
তিনি আরো বলেন, নৌ-পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে। ওয়াটার বাসটিতে কোনো যাত্রী ছিল কী না বা কেউ হতাহত হয়েছে কী না এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, নৌ-পুলিশের পাশাপাশি ওয়াটার বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের ৩ সদস্যের ডুবুরি দল কাজ করছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এআর/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!