[ রাজধানী ]
ধানমন্ডিতে ককটেলসহ আটক ২
আটককৃত দুইজন- ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডিতে ককটেল বোমা সদৃশ বস্তুসহ দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- হালিম রাজ ও আব্দুল হালিম।
রোববার বিকেলে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে একটি রেস্টুরেন্টের সামনে থেকে তাদের আটক করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ওসি মো. পারভেজ ইসলাম।
.png)
তিনি জানান, বোমা শনাক্ত ও নিষ্ক্রিয় করার জন্য বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে কাজ করছেন।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!