বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসা মৃত ঘোষণা করেন।
নিহত খায়েরের ছেলে ইয়াসিন বলেন, আমার বাবা পেশায় ভ্যানচালক। সকালে তিনি ভ্যানে করে মালামাল নিয়ে যাওয়ার সময় নড়াইল এক্সপ্রেসের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে আহত অবস্থায় পথচারীরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
আমরা বর্তমানে পোস্তগোলা এলাকায় থাকি। আমাদের বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানা এলাকায়।
যাত্রাবাড়ী থানার এএসআই মোর্শেদুল ইসলাম বলেন, বাসটি আটক করে থানায় নিয়ে এসেছি। চালক ও হেলপার পালিয়েছে। ঢাকা মেডিকেলে নেয়ার পর ঐ রিকশাচালক মারা যান।