[ রাজধানী ]
উত্তরায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
র্যাবের হাতে গ্রেফতার সুমন। ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীর উত্তরা-পশ্চিম থানয় দায়ের করা একটি ধর্ষণ মামলার পলাতক আসামি মো. মেহেদী হাসান সুমনকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
ফারজানা হক বলেন, বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করে র্যাব-৩ এর একটি দল। গ্রেফতার সুমন ২০২২ সালের উত্তরার পশ্চিম থানায় দায়ের করা ধর্ষণ মামলার আসামি। ধর্ষণ মামলা রুজু হওয়ার পর পরই পালিয়ে যান সুমন। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে।
তিনি আরো জানান, পলাতক অবস্থায় রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন সুমন। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!