ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

যুদ্ধাপরাধী ইরাদত মোল্ল্যা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১২, ১৮ আগস্ট ২০২৩
যুদ্ধাপরাধী ইরাদত মোল্ল্যা গ্রেফতার
গ্রেফতারকৃত ইরাদত মোল্ল্যা- ছবি: সংগৃহীত

একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক ইরাদত মোল্ল্যাকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার যশোরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৩ এর সিনিয়র এএসপি ফারজানা হক জানান, মানবতাবিরোধী অপরাধের দায়ে ইরাদত মোল্ল্যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন, অপহরণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

জানা গেছে, ইরাদতের নামে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০২১ সালের একটি মামলা রয়েছে। মামলার তদন্ত চলাকালীন ট্রাইব্যুনাল ইরাদতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকেই তিনি নিজ এলাকা ছেড়ে যশোরের কোতোয়ালি এলাকায় আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন পর সেখান থেকে ইরাদতকে গ্রেফতার করে র‍্যাব।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!