[ জাতীয় ]
মানবতাবিরোধী অপরাধী আব্দুর রশিদ গ্রেফতার
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মানবতাবিরোধী অপরাধী মো. আব্দুর রশিদ ওরফে বদ্দিকে (৭২) গ্রেফতার করেছে র্যাব। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
সোমবার রূপগঞ্জের বাগবের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-২। মঙ্গলবার সকালে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এ তথ্য জানান।
গ্রেফতার মো. আব্দুর রশিদ ওরফে বদ্দি ময়মনসিংহের ফুলপুর উপজেলার মৃত বাবুল শেখের ছেলে।
.png)
গত বছরের ১৮ জানুয়ারি আব্দুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরোয়ানা জারির পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মানবতাবিরোধী অপরাধ
লিংক সফলভাবে কপি হয়েছে!