ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

আজাদ প্রোডাক্টসের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৯, ১৭ আগস্ট ২০২৩
আজাদ প্রোডাক্টসের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফাইল ফটো

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ২০১০-১১ অর্থবছরের ২য় কিস্তি থেকে ২০১৯-২০ অর্থবছরের ৪র্থ কিস্তি পর্যন্ত ৪৩ লাখ ৯৩ হাজার ৫২ টাকা ৫১ পয়সা বকেয়া হোল্ডিং ট্যাক্স (পৌর কর) পরিশোধ না করায় এবং বারবার তাগাদা দেওয়া ও তলব করা সত্ত্বেও বকেয়া পৌর কর পরিশোধে কোনো পদক্ষেপ গ্রহণ না করে আদালতে গরহাজিরা থাকায় আজাদ প্রোডাক্টসের মালিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (আদালত নং-২) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) আলাউল আকবর এ নির্দেশ দেন।

নির্দেশে আসামিকে গ্রেফতার করতে রমনা থানার ওসিকে বলা হয়। এছাড়া আগামী ৩০ আগস্টে আসামির উপস্থিতি নিশ্চিত করা এবং চার্জ ও ডিসচার্জের জন্য শুনানি অনুষ্ঠানের দিন ধার্য করেছে আদালত।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!