[ রাজধানী ]
গুলশানে লাগা আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশান-১ এর ৩ নম্বর রোডের ৫০ নম্বর বাড়ির চতুর্থ তলায় লাগা আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ১ ঘণ্টা ৪০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার রাত ৩০টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, রাত ১টা ৩০ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে।
.png)
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও বিস্তারিত পরে জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!