[ রাজধানী ]
একসঙ্গে ট্রেনে কাটা পড়া সেই ৩ শিশুকে বেওয়ারিশ হিসেবে দাফন
ফাইল ফটো
রাজধানীর মহাখালী ফ্লাইওভারের নিচে একসঙ্গে ট্রেনে কাটা পড়ে নিহত সেই তিন পথশিশুর পরিচয় আজও পাওয়া যায়নি। এ কারণে তাদের মরদেহগুলো বেওয়ারিশ হিসেবে দাফন করা হচ্ছে।
বুধবার মরদেহগুলো ঢামেক হাসপাতাল মর্গ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
আঞ্জুমান মুফিদুল ইসলামের দাফনসেবা অফিসার কামরুল আহমেদ বলেন, ঢাকা মেডিকেল কলেজ থেকে ঐ তিন শিশুসহ ৮টি মরদেহ দেওয়া হয়েছে। এর মধ্যে এক নবজাতক, বাকি সাতজন পুরুষ। আমরা ঐ মরদেহগুলো মোহাম্মদপুর রায়ের বাজার কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
.png)
গত ২৩ সেপ্টেম্বর মহাখালী ফ্লাইওভারের নিচের রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে ঐ তিন শিশু।
রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির এসআই সুনীল চন্দ্র সূত্রধর বলেন, এতদিন চেষ্টা করেও ঐ তিন শিশুর পরিচয় পাওয়া যায়নি। এ কারণে তাদের মরদেহগুলো আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে দিয়ে দেওয়া হয়েছে। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রেখেছি।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!