ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তেঁতুলিয়ায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি 
প্রকাশিত: ০৮:১৯, ১১ অক্টোবর ২০২৩
তেঁতুলিয়ায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু
ফাইল ফটো

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাকচাপায় মাসুম বিল্লাহ নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের পাথরঘাটা গ্রামে আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মাসুম একই এলাকার আসিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় আঞ্চলিক সড়কের পাশে থাকা নিজ বাড়ি থেকে বের হয় শিশু মাসুম। এ সময় ইট বহনকারী একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। দ্রুত শিশুটিকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

বিষয়টি  নিশ্চিত করেছেন দেবনগড় ইউপি চেয়ারম্যান সলেমান আলী।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!