ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মায়ের কোল থেকে নামা-মাত্রই প্রাণ গেল শিশুর

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৭, ৮ অক্টোবর ২০২৩
মায়ের কোল থেকে নামা-মাত্রই প্রাণ গেল শিশুর
ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে পাওয়ার টিলারের ধাক্কায় হাসিবুর রহমান (২) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শাখারিয়া গ্রামের পিচমোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিবুর রহমান সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামের মো. বিপুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে হাসিবুর মায়ের কোলে চড়ে রাস্তায় ভ্রাম্যমাণ গাড়ি থেকে প্লাস্টিকের জিনিসপত্র কিনতে যায়। হঠাৎ সে মায়ের কোল থেকে নেমে রাস্তা পার হতে যায়। এ সময় বেনীপুর গ্রামের মো. শরিফুল ইসলামের পাওয়ার ট্রিলার তাকে ধাক্কা দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হাসিবুরকে মৃত ঘোষণা করেন। 

Advertisement

এদিকে, স্থানীয় লোকজন পাওয়ার ট্রিলারটি আটকে রাখে। খবর পেয়ে জীবননগর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। তারা পাওয়ার ট্রিলারটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। তবে হাসিবুরের পরিবার এ ঘটনায় কোনো অভিযোগ নেই বলে জানিয়ে লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি চেয়েছিল। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!