ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ধরা পড়ে গৃহবধূর কানের দুল গিলে ফেলল ছিনতাইকারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৭, ২৩ ডিসেম্বর ২০২৩
ধরা পড়ে গৃহবধূর কানের দুল গিলে ফেলল ছিনতাইকারী
ফাইল ফটো

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়ীয়া এলাকায় সোনিয়া আক্তার নামে এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেলেছে হৃদয় নামে এক ছিনতাইকারী। শনিবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।

পরে ভুক্তভোগী নারীর স্বামী রাসেল ছিনতাইকারীকে ধরে ধরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

রাসেল বলেন, ‘আমি জুতার ব্যবসায়ী। পুরান ঢাকার সুরীটোলায় আমার বাসা। সোনারগাঁওয়ের মাদানী মাদরাসা এলাকায় আমার গ্রামের বাড়ি। আজ দুপুরের দিকে সন্তানের জন্য কেনাকাটা করতে গুলিস্তান এসেছিলাম আমরা। বাস থেকে নেমে সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে স্ত্রী-সন্তান নিয়ে রাস্তা পারাপারের সময় পেছন থেকে ঐ ছিনতাইকারী আমার স্ত্রীর ডান কানের দুল ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। তখন আমিও পিছু পিছু দৌড় দিয়ে বিআরটিসি বাস কাউন্টারের সামনে গিয়ে তাকে ধরে ফেলি।

Advertisement

ছিনতাইকারীকে ধরতে গিয়ে বাসের ধাক্কায় ডান কাঁধে ও বাম পায়ে ব্যথা পেয়েছেন বলে জানান রাসেল। তিনি বলেন, মানুষ জড়ো হওয়ার আগেই ছিনতাইকারী হৃদয় আমার সামনেই কানের দুলটি গিলে ফেলে। এরপর সেখানকার টহলরত পুলিশ ছিনতাইকারীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসতে বলেন। তখন আমি ছিনতাইকারীসহ আমার স্ত্রী-সন্তান নিয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আসি। পুলিশও পেছন পেছন আসে।

বংশাল থানার এসআই সুবীর কুমার কর্মকার বলেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসি। অভিযুক্ত হৃদয় নামে ছিনতাইকারী বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর কক্ষে চিকিৎসাধীন। আমরা তার এক্স-রে করিয়েছি। চিকিৎসকের পরামর্শে তার পাকস্থলী থেকে কানের দুলটি বের করার প্রক্রিয়া চলছে।

অভিযুক্ত ছিনতাইকারী হৃদয়ের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান বলেও জানিয়েছেন এসআই সুবীর কুমার কর্মকার।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!