ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কদমতলীতে এসএসসি পরিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১১, ৩ ফেব্রুয়ারি ২০২৪
কদমতলীতে এসএসসি পরিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর কদমতলীতে নাজমুস সাকিব নিলয় নামে এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কদমতলীর দনিয়া শরাইল মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাজমুস সাকিব নিলয় কুমিল্লার দাউদকান্দি উপজেলার সেলিমুদ্দিনের ছেলে। সে দনিয়া এ কে স্কুলের এসএসসি পরিক্ষার্থী ছিল। 

নিহতের মা নাজনিন আক্তার জানান, শুক্রবার সন্ধ্যায় বাইরে খেলাধুলা করতে বের হয়েছিল নাজমুস। সেখান থেকে তার কয়েক বন্ধুরা আহত অবস্থায় সিএনজিতে করে বাসার সামনে রেখে চলে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

যাত্রাবাড়ী থানার এসআই শামসুল আলম বলেন, ছেলেটি দনিয়া বড় বাজার এলাকায় বন্ধুদের সঙ্গে ঘুড়ি উৎসবে ঘুড়ি ওড়াতে গিয়েছিল। সেখানেই একটি ভবনের লিফটের পাশে সে পড়েছিল। হয়তো লিফট থেকে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে। মূল রহস্য তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে রাখা হয়েছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!