ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রমজানে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
রমজানে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন 
মেট্রোরেল- ফাইল ফটো

রমজানে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন আসার সম্ভাবনার কথা জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক।

বৃহস্পতিবার বিকেলে মেট্রোরেল কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, রমজান শুরু হলে ট্রেন চলাচলের সময় পরিবর্তন হবে। অবশ্য সেটা চাঁদ দেখার সঙ্গে সম্পৃক্ত। পরে তা ব্রিফিং করে জানিয়ে দেওয়া হবে।

এম এ এন ছিদ্দিক বলেন, বর্তমানে মেট্রোরেল দিনে ১৫২ বার যাতায়াত করে। কিন্তু শনিবার থেকে ২৬টি ট্রিপ বেড়ে যাবে। যে সময়টায় পিক আওয়ার হয়, সে পিক আওয়ারে হেডওয়ের সময়টা ১০ মিনিট থেকে ৮ মিনিটে নিয়ে এসেছি। এতে ১৭৮ বার যাতায়াত করবে। বর্তমানে মেট্রোরেল গড়ে প্রায় ২ লাখ ৭০ হাজার যাত্রী পরিবহন করে। আর প্রতিদিন একটি ট্রেনে ১ হাজার ৭৫০ জন যাত্রী যাতায়াত করছেন।

Advertisement

এদিকে মেট্রোরেলের ভাড়া কমানো-বাড়ানো নিয়ে তিনি বলেন, ভাড়া বাড়ানো বা কমানোর কোনো পরিকল্পনা নেই। তবে যদি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মেট্রোরেলের ওপর ভ্যাট নির্ধারণ করে অথবা বিদ্যুৎ বিল বাড়ে সেক্ষেত্রে ভাড়া বাড়ানোর বিষয়ে চিন্তা করা হবে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মেট্রোরেল
লিংক সফলভাবে কপি হয়েছে!