[ রাজধানী ]
এখনো শনাক্ত হয়নি ৪ লাশের পরিচয়
ঢামেক হাসপাতালের মর্গ
বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বশেষ তথ্য অনুযায়ী প্রাণ হারিয়েছেন ৪৬ জন। এর মধ্যে ৩৯ জনের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। বাকি ৭ লাশের মধ্যে ৩ লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে শরীরের অধিকাংশ জায়গা পুড়ে যাওয়ায় ৪ লাশের নাম পরিচয় শনাক্ত হয়নি।
শুক্রবার ঢাকা জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত বহুতল ভবনে আগুন লাগে। এতে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, গুরুতর দগ্ধ হয়েছেন অন্তত ২২ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গতকাল রাতে বেইলি রোডের যে ভবনে আগুন লেগেছে, সেটি সাততলা। ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের খাবারের দোকান রয়েছে। তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছাড়া ওপরের তলাগুলোতেও রয়েছে খাবারের দোকান। প্রতিদিন সন্ধ্যার পর থেকে খাবারের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় হয়। অনেকেই পরিবার নিয়ে সেখানে খেতে যান।
তিনতলায় ছিল কাপড়ের দোকান। বাকি সব ছিল রেস্টুরেন্ট। রেস্টুরেন্টগুলোতে ছিল গ্যাস সিলিন্ডার। যে কারণে আগুনের তীব্রতা ছড়িয়েছে ভয়াবহভাবে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বেইলি রোডে আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!