ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:২৩, ৯ মার্চ ২০২৪
রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
ফাইল ফটো

রাজধানীর শ্যামপুরের ধোলাই পাড়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শান্ত (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় মো. হোসেন নামে আরো এক যুবক আহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই শুভ বলেন, সন্ধ্যার দিকে আমার খালাতো ভাই ও তার এক বন্ধু দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন।

Advertisement

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইত গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শান্ত। তারা শ্যামপুরের মীরহাজারীবাগ পাইপ রাস্তা এলাকায় ভাড়া থাকত। সে একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মচারী ছিল। তবে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে সেটি জানতে পারিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট থানাকে এ বিষয়ে অবগত করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ছুরিকাঘাত
লিংক সফলভাবে কপি হয়েছে!