গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এবং সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে র্যাব-১০ এর সমন্বয়ে একটি দল ঢাকার কেরাণীগঞ্জ, শ্যামপুর ও সূত্রাপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। বিএসটিআই’র প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
.png)
এসময় এক্সপোলিংক রিসোর্সেস লিমিটেড’কে নগদ ৫ লাখ টাকা, তানিয়া ক্যাবলস্’কে ৫ লাখ টাকা, সুপার সাইন ইন্ড্রাস্ট্রিজ (ইলেট্রিক্যাল)’কে ১০ লাখ টাকা, বাঁধন ইলেক্ট্রনিক্স লিমিটেড’কে ৫ লাখ টাকা, বাবু স্টোর’কে ২ লাখ টাকা, ইআরবি ক্যাবলস্’কে এক লাখ টাকা, এ আর কনজিউমার লিমিটেড’কে ২ লাখ টাকা, বি.কে.কে পলিমার এন্ড মেটাল’কে ৫ লাখ টাকা ও তাহসিন মার্কেটিং’কে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আনুমানিক ২ লাখ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে বেশ কিছুদিন ধরে এসব অসাধু ব্যবসায়ীরা ভেজাল শিশু খাদ্য, অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুদ ও বাজারজাত এবং অবৈধভাবে চাল মজুদ করে আসছিল।