নিহত আরাফাত নড়াইল সদরের বাহিরগাঁও গ্রামের আব্দুর রব শিকদারের ছেলে। এ ঘটনা লরিচালককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নিহত আরাফাত মোটরসাইকেলে বাড্ডা থেকে কুড়িলের দিকে যাচ্ছিলেন। বাড্ডা ফুজি টাওয়ারের সামনের ক্রসিং এ একটি মালবাহী লরি তাকে চাপা দিয়ে নতুন বাজারের দিকে চলে যায়। গুরুতর অবস্থায় ভিকটিমকে এ এম জেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
জানা গেছে, ঘটনাস্থলেই মাথায় গুরুতর আঘাত পেয়ে ভিকটিমের মগজ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘাতক লরিটি পালানোর সময় সুবাস্তুর সামনে অপর একটি বাসকে ধাক্কা দিয়ে আইল্যান্ডে উঠে পড়ে। এ সময় ড্রাইভার কৌশলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে তাকে আটক করে পুলিশ।
বাড্ডা থানার ওসি ইয়াসিন গাজী বলেন, প্রাথমিকভাবে স্থানীয়দের সহায়তায় লরিচালককে আটক করা হয়েছে। ঘাতক লরিটি আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।