ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গায়ে হলুদ শেষে বাইকে ঘুরতে বেরিয়ে লাশ হলেন ২ বেয়াই

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৯, ১৯ জুন ২০২৪
গায়ে হলুদ শেষে বাইকে ঘুরতে বেরিয়ে লাশ হলেন ২ বেয়াই
নিহতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

মঙ্গলবার (১৮ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার বেসনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার আদারা ইউনিয়নের হাসান ভূঁইয়ার ছেলে নাছির ভূঁইয়া (২৫) ও বাংলাবাজার ইউনিয়নের দ্বীন ইসলামের ছেলে মুকসেদ গাজী (২৬)। নিহতরা সম্পর্কে বেয়াই। দুর্ঘটনায় সোহাগ নামে আহত একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় নেয়া হয়েছে।

Advertisement

নিহত মুকসেদের ভাই জমসেদ গাজী জানান, রাতে সদর উপজেলার শিলই এলাকায় একটি গায়ে হলুদ শেষে দুটি মোটরসাইকেলে ছয়জন ঘুরতে বের হন। টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল যাওয়ার পথে বেসনাল এলাকায় পৌঁছালে মুকসেদ ও সোহাগকে নিয়ে চালকের আসনে থাকা নাছির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি পাশের দেওয়াল ও বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। এতে তিনজনই ছিটকে পড়েন।

এতে ঘটনাস্থলেই মারা যান মুকসেদ। পরে স্থানীয় ও অপর মোটরসাইকেল আরোহীরা নাছির ও সোহাগকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান নাছির। গুরুতর অবস্থায় সোহাগকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

টঙ্গীবাড়ী থানার ওসি মোল্লা সোয়েব জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!