ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে বাইক-সিএনজি সংঘর্ষে কলেজছাত্র নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৭, ২৬ জুন ২০২৪
কক্সবাজারে বাইক-সিএনজি সংঘর্ষে কলেজছাত্র নিহত
নিহত তাওহীদ বাবু

কক্সবাজারের রামুতে বাইক-সিএনজি সংঘর্ষে মোহাম্মদ তাওহীদ বাবু নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ঐ উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাওহীদ বাবু জেলা শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা প্রবাসী লুৎফুর রহমানের ছেলে। সে রামু সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

রামু হাইওয়ে থানার ইনচার্জ মো. আজিজুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাবু মোটরসাইকেল নিয়ে কক্সবাজার যাচ্ছিল। জোয়ারিয়ানালা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তার হাত এবং মাথায় আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামু হাইওয়ে থানার ইনচার্জ মো. আজিজুল বারী জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। সিএনজি চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!