ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ি ফেরা হলো না আলীর, কারাগারে সিএনজিচালক

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৬, ১৯ জুন ২০২৪
বাড়ি ফেরা হলো না আলীর, কারাগারে সিএনজিচালক
ফাইল ফটো

নোয়াখালীর সুবর্ণচরে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত আক্তার হোসেন (২৫) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক গ্রামের মো. ফয়েজ উল্যাহর ছেলে। তিনি চাঁদপুর জেলার জামিয়া হাবিবীয়া কওমি মাদরাসার মেসকাত জামাতের ছাত্র ছিলেন।

বুধবার (১৯ জুন) বিকেলের দিকে অভিযুক্ত সিএনজিচালক আক্তার হোসেনকে (২৫) নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরজব্বর-সোনাপুর সড়কের সুলতান নগর এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আলী চাঁদপুরে ঈদুল আজহা উদযাপন করে মঙ্গলবার বিকেলে বাড়ি ফিরছেন। যাত্রা পথে নোয়াখালী সদরের সোনাপুর টু চরজব্বর সড়কে সুলতান নগর এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা আলী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে রাতে তিনি মারা যান। এদিকে, স্থানীয়রা সিএনজিচালককে আটক পুলিশে সোপর্দ করেন।

চরজব্বর থানার ওসি কাউছার আলম ভূঁইয়া বলেন, নিহত ছাত্রের বাবা বাদী হয়ে আটক সিএনজি চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!