[ রাজধানী ]
অসহযোগ আন্দোলন
শাহজালালে বাতিল হয়নি কোনো ফ্লাইট
ফাইল ফটো
এক দফা দাবিতে দেশজুড়ে চলমান অসহযোগ আন্দোলনেও প্রভাব পড়েনি আকাশপথে। রোববার দিনভর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল করেছে। কোনো ফ্লাইট বাতিল হয়নি।
রোববার বিকেলে এ তথ্য জানিয়েছেন হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচলক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
তিনি জানান, সকাল থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল অব্যাহত আছে। আজ আন্তর্জাতিক রুটে ৭৭টি ফ্লাইট শাহজালালে নেমেছে এবং বিভিন্ন গন্তব্যে ৭৫টি ফ্লাইট পৌঁছেছে। মোট ১৫২টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। একইভাবে অভ্যন্তরীণ রুটে ৫৯টি ফ্লাইট নেমেছে এবং ৫৯টি বিভিন্ন রুটে রওনা হয়ে পৌঁছেছে। আজ কোনো ফ্লাইট বাতিল হয়নি।
.png)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে সারাদেশে রোববার থেকে অসহযোগ আন্দোলন শুরু হয়েছে। প্রথম দিন দেশজুড়ে ব্যাপক সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটেছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!