[ রাজধানী ]
বনানীর হোটেলে বিপুল পরিমাণ মদ-বিয়ার মদ, গ্রেফতার ৫
ছবি: সংগৃহীত
রাজধানীর বনানীতে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৯৮৪ বোতল বিদেশি মদ ও ৯৮৪ ক্যান বিয়ার উদ্ধার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ সময় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. আলমগীর হোসেন, মো. হাবিবুর রহমান, মো. সোহাগ মণ্ডল, মো. রিফাত মামুন, মো. গোলাম কিবরিয়া রনি।
বৃহস্পতিবার বনানীর সুইট ড্রিম প্রাইভেট লিমিটেড নামে আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপ-পরিচালক শামীম আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বনানীর বহুতল হোটেল সুইট ড্রিম প্রাইভেট লিমিটেডের বেজমেন্ট ও ৬ষ্ঠ তলার সিঁড়ি সংলগ্ন কক্ষে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ পাওয়া যায়। অভিযানে ৯৮৪ বোতল বিদেশি মদ ও ৯৮৪ ক্যান বিয়ার এবং মাদক বিক্রির ৪ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতার করা হয় ৫ জনকে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলেও জানান ডিএনসির কর্মকর্তা শামীম আহম্মেদ।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!