[ রাজধানী ]
মেট্রোর চাকা ঘুরলো শুক্রবার, চলবে ৭ দিনই
ছবি: সংগৃহীত
চালুর পর থেকে এই প্রথম শুক্রবার যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল। বিকেল সাড়ে ৩টায় উত্তরা উত্তর থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায় মেট্রো ট্রেন। আজ থেকে প্রতি শুক্রবার চলবে মেট্রো। এর মধ্য দিয়ে সপ্তাহের ৭ দিনই মেট্রোরেল চলাচল শুরু হলো।
বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি মোহাম্মদ আবদুর রউফ বলেন, প্রতি শুক্রবার বেলা সাড়ে ৩টায় উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে। আর মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে বেলা ৩টা ৫০ মিনিটে। উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়, মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে। শুক্রবার ১২ মিনিট অন্তর অন্তর ট্রেন চলবে।
দেড় বছরের বেশি সময় আগেই মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে মেগা সিটি ঢাকা। এরপর ক্রমেই বাড়ছে গণপরিবহনটির কদর। প্রতিদিন কর্মস্থলে যেতে হাজার হাজার মানুষ মেট্রোরেল ব্যবহার করছে।
.png)
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মেট্রোরেলে চাহিদা। কিন্তু শুরু থেকে মেট্রোরেল সপ্তাহে একদিন অর্থাৎ শুক্রবার চলাচল করতো না। নগরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার সপ্তাহে ৭ দিন মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নেয়।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!