[ রাজধানী ]
শুক্রবার ডেসকোর হটলাইন বন্ধ থাকবে ১ ঘণ্টা
ছবি: ডেইলি বাংলাদেশ
শুক্রবার (৪ অক্টোবর) এক ঘণ্টা ডেসকোর হটলাইন ও কেন্দ্রীয় কমপ্লেইন সেন্টারের সেবা বন্ধ থাকবে। সার্ভার আপগ্রেডেশনের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে ডেসকো। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, সার্ভার আপগ্রেডেশনের কারণে শুক্রবার সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত ডেসকোর হটলাইন এবং কেন্দ্রীয় কমপ্লেইন সেন্টারের মাধ্যমে সেবা বন্ধ থাকবে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডেসকো
লিংক সফলভাবে কপি হয়েছে!