ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনের ট্রায়াল রান বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৫, ৮ অক্টোবর ২০২৪
মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনের ট্রায়াল রান বৃহস্পতিবার
ফাইল ফটো

গত ১৮ জুলাই মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনে হামলা চালায় দুর্বৃত্তরা। এরপর থেকেই বন্ধ রয়েছে এ স্টেশনটি। তবে আশার কথা ৩ মাস বন্ধ থাকার পর মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনের ট্রায়াল শুরু হবে বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে।

মঙ্গলবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে আন্দোলনের সময় ১৮ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এরপরই দীর্ঘ সময়ের জন্য অনিশ্চিত হয়ে যায় মেট্রোরেল চলাচল। ৩৭ দিন বন্ধ থাকার পর গত ২৫ আগস্ট ফের চালু হয় মেট্রোরেল। তবে বন্ধ রাখা হয় মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশন। এর ২৬ দিন পর কাজীপাড়া স্টেশন চালু করা হয়। তবে মিরপুর-১০ নম্বর স্টেশন চালু করা সম্ভব হয়নি।

Advertisement

ডিএমটিসিএলের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, স্টেশনের ক্ষতিগ্রস্ত সরঞ্জামগুলোর বেশিরভাগ বিকল্প হিসেবে তুলনামূলকভাবে কম ব্যবহৃত দুই স্টেশন এবং মেট্রোরেল প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি প্রতিস্থাপনের জন্য বিজয় সরণি ও উত্তরা দক্ষিণ স্টেশন থেকে কিছু যন্ত্রপাতি আনা হয়েছে। ডিএমটিসিএলের ট্রেনিং ইনস্টিটিউট থেকেও কিছু যন্ত্রপাতি আনা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: মেট্রোরেল
লিংক সফলভাবে কপি হয়েছে!