বুধবার বিকেলে ঐ এসআইকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন রমনা জোনের ডিসি মাসুদ আলম (বিপিএম) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, বুধবার দুপুরে ঢাকা প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়ে এসআই ফয়সাল ।
.png)
ডিসি মাসুদ আলম গণমাধ্যমে বলেন, ঘটনাটি আমি শুনেছি। ঘটনাটি শোনা মাত্রই আমি তাকে প্রত্যাহার করেছি। এমন একটি ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে যেন এমন কোন ঘটনা না ঘটে সেজন্য রোমনা জোনের সবাইকে আরো সতর্ক থাকতে হবে।
তিনি আরো বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের সঙ্গে এমন আচরণ সমীচীন নয়।