শ্রমিকদের অবরোধের কারণে মহাখালী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এর প্রভাব আশপাশের সড়কেও ছড়িয়ে পড়ে। যানজট বনানী, গুলশান, তেজগাঁও ও সাতরাস্তা এলাকায়ও পৌঁছে যায়। এতে এসব সড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করতে দেখা যায়।

.png)
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, মহাখালী বাস টার্মিনাল এলাকায় সড়কে যান চলাচল সুষ্ঠু, স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখার লক্ষ্যে পুলিশ বাস ডাম্পিং করলে এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করে অবস্থান নেন।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন।
এদিকে, সড়ক অবরোধের কারণে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় যান চলাচল ব্যাহত হওয়ায় নগরবাসীকে ওই সড়ক এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ।