ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

এসএসসির পরীক্ষার্থীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগ

রাজা্পুর থানায় মায়ের মামলা
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৮, ২৩ নভেম্বর ২০২৬
এসএসসির পরীক্ষার্থীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগ
অভিযুক্ত আব্দুর রহমান লাল

ঝালকাঠির রাজাপুরের গালুয়ায় এসএসসি পরীক্ষার্থী এক স্কুলছাত্রীর মুখ চেপে জড়িয়ে ধরে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগ  আব্দুর রহমান লাল নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে । ভুক্তভোগী ছাত্রীর মা রোববার রাতে রাজাপুর থানায় এ মামলা করেন।

পুলিশ জানায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গালুয়া দুর্গাপুর এলাকায় পশ্চিম গালুয়া স্কুল অ্যান্ড কলেজের ওই এসএসসি পরীক্ষার্থী কোচিং শেষে বাড়ি ফেরার পথে ওই যুবক হঠাৎ পেছন থেকে মুখ চেপে ঝাপটে ধরে স্কুল সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যৌন হয়রানি ও শ্লীলতাহানির ঘটনা ঘটায়।

অভিযুক্ত আব্দুর রহমান একই এলাকার মাহাবুব হোসেনের ছেলে। ঘটনার পর থেকে বিভিন্ন ভাবে ওই ছাত্রীর পরিবারকে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ কামাল জানান, ওই ছাত্রীর মা বাদি হয়ে মামলা দায়ের করেছে, আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!