ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢাকায় ২৪ ঘণ্টায় ৪০২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৮, ৩ অক্টোবর ২০২৬
ঢাকায় ২৪ ঘণ্টায় ৪০২ জন গ্রেপ্তার
সংগৃহীত ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪০২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

ডিএমপি জানায়, অভিযানে ৫০টি মামলা করা হয়েছে। এ সময় আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে মিরপুরে ১০৫ জন। এ ছাড়া মতিঝিলে ৬১, তেজগাঁওয়ে ৫৬, ওয়ারীতে ৪৫, লালবাগে ৪২, উত্তরা বিভাগে ৩৮, রমনায় ৩০, গুলশানে ২৩ এবং গোয়েন্দা বিভাগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, সাতটি চাপাতি, চারটি রামদা ও একটি প্লাস উদ্ধার করা হয়।

এ ছাড়া ৮ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৩৫ গ্রাম গাঁজা ও পাঁচ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। পাশাপাশি তিনটি মোবাইল ফোন ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!