ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫১, ২৩ নভেম্বর ২০২৬
কিশোরগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন করিমগঞ্জ উপজেলার উত্তর গণেশপুর গ্রামের উজ্জ্বল মিয়া (৩৯), কিশোরগঞ্জ সদর উপজেলার চাউলমহল এলাকার তানভীর ইসলাম পিয়াল (২৫), বৌলাই ইউনিয়নের মুলসতাল এলাকার রানা ইদ্রিস (৪০), হারজাগী এলাকার তামিম মিয়া (২৪) এবং করিমগঞ্জ উপজেলার রাজকুটি এলাকার নওফেল (২৪)।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল, খরমপট্টি, বৌলাই ইউনিয়নের দিঘীরপাড় ও নাকভাঙ্গা এবং করিমগঞ্জ উপজেলার বালিখোলাসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় তাঁদের হেফাজতে থাকা সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার পাঁচজনসহ চক্রের পলাতক ৮ থেকে ১০ জন সদস্যের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কিশোরগঞ্জ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!