বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন।
আদালতের পিপি সাইফুল ইসলাম অভি বলেন, সংগীত শিক্ষক হওয়ায় প্রায় দুই বছর ধরে বিভিন্ন সময় ছাত্রীর শ্লীলতাহানি করেন রনজিত। এ ঘটনায় ২০২১ সালের ১২ জুন রাঙ্গামাটি কোতোয়ালি থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় দেয় আদালত। এ রায়ে আমরা খুশি। এছাড়া এ রায়ের ফলে সমাজে এমন অপরাধ কমে আসবে।
.png)