ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ পার্বত্য চট্টগ্রাম ]

জেলের জালে অজগর, কাপ্তাই উদ্যানে অবমুক্ত

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ২১:০০, ৪ ডিসেম্বর ২০২২
জেলের জালে অজগর, কাপ্তাই উদ্যানে অবমুক্ত
অজগরটি অবমুক্ত করেন বন বিভাগের লোকজন

রাঙ্গামাটির কাপ্তাইয়ে জেলেদের জালে ধরা পড়েছে ১৫ ফুট ৩ ইঞ্চির একটি অজগর। রোববার দুপুরে কাপ্তাই জাতীয় উদ্যানের রিজার্ভ ফরেস্টে অজগরটি অবমুক্ত করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, কাপ্তাই হ্রদে জেলেদের জালে আজগর সাপটি আটকা পড়ে। পরে সাপটি উদ্ধার করেন বন কর্মকর্তারা। এরপর পর্যাপ্ত খাবার খাইয়ে কাপ্তাই জাতীয় উদ্যানের রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হয়।

তিনি বলেন, সাপটি সুস্থ রয়েছে। বন্যপ্রাণী রক্ষায় কাজ করছে বন বিভাগ। একই সঙ্গে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে বনপ্রহরী হিসেবে এ বিভাগের কর্মকর্তারা যথেষ্ট সচেতন।

Advertisement

বন বিভাগের এ কর্মকর্তা আরো বলেন, জেলেদের জালে অজগরটি দেখে আমাদের খবর দেওয়া হয়। জেলেরা কিন্তু সাপটি মেরে ফেলতে পারতেন। কিন্তু তারা মারেননি। সাপটি বেঁচে থাকার পেছনে জেলেদেরও অবদান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!