ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গলায় অজগর পেঁচিয়ে মহাবিপদে বাবা, যা করলো ছেলে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৫১, ১২ নভেম্বর ২০২২
গলায় অজগর পেঁচিয়ে মহাবিপদে বাবা, যা করলো ছেলে
ছবি: ডেইলি বাংলাদেশ

বৃদ্ধ ব্রিজলাল রাম ভুঁইয়া। নেশার ঘোরে মানুষ কত কী না করে! তেমনি রামও এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। 

নেশার ঘোরেই রাম ভুঁইয়া একটি জলজ্যান্ত অজগর সাপকে নিজ গলায় পেঁচিয়ে নিয়ে পড়ে মহাবিপদে। পরে নিজের ছেলে ও তার বন্ধুদের সহযোগিতায় অল্পের জন্য রক্ষা মেলে তার।

শরীরে শিহরণ জাগানো এমন ঘটনা ঘটে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গারওয়া থানার কিটাসোটি খুর্দ গ্রামে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইতোমধ্যে ভাইরাল হয়ে পড়েছে। এতে দেখা যায়, সাপ গলায় জড়ানো অবস্থায় রামের ছটফট করা ও পরে উদ্ধার পাওয়ার দৃশ্য।

Advertisement

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এবং আনন্দবাজার জানিয়েছে, মাতাল ব্রিজলাল নেশার ঘোরে ঘাড়ে তুলে নিয়েছিলেন বিশাল এক অজগর, কিন্তু সেটি ধীরে ধীরে তার গলায় পেঁচিয়ে ধরে। তখনও তার হুঁশ ছিল না যে কী ঘটতে চলেছে। হুঁশ ফিরতেই তিনি সাপটিকে ছাড়াতে ছটফট করতে থাকেন।

আরো পড়ুন>> ৩১ বছর পর কারাগার ছাড়লেন রাজীব গান্ধীর ৫ হত্যাকারী

সংবাদমাধ্যম দুটি আরো জানায়, ততক্ষণে অজগর বৃদ্ধের গলায় তার পুরো শরীরটাকেই পেঁচিয়ে ফেলেছে। একটি জলা জায়গায় সাপটিকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকেন রাম। তার আশপাশে কেউ ছিল না তখন। হঠাৎই তার ছেলের চোখে পড়ে, বাবা বিপদে পড়েছেন। বন্ধুকে ডেকে নিয়ে এসে সাপটিকে ছাড়ানোর চেষ্টা করে সে।

রাম সাপটির লেজ ধরে টেনে ছাড়ানোর চেষ্টা করতেই জলা জায়গায় ছিটকে পড়ে কাতরাতে থাকেন। তার শ্বাস ক্রমশ রুদ্ধ হয়ে আসছিল। বেশ কয়েক মিনিটের চেষ্টায় সাপটিকে বাবার গলা থেকে ছাড়াতে সমর্থ হয় তার ছেলে এবং ছেলের বন্ধু।

ভিডিওটি দেখুন...

ডেইলি-বাংলাদেশ/আরআই/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!