ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

একের পর এক ছবি তুলছিল পর্যটকরা, ‘বিরক্ত’হয়ে যা করল সিংহ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৩৪, ৬ নভেম্বর ২০২২
একের পর এক ছবি তুলছিল পর্যটকরা, ‘বিরক্ত’হয়ে যা করল সিংহ
ছবি: সংগৃহীত

নিজের পরিসরের মধ্যে হেঁটেচলে বেড়াচ্ছিল সে। কখনও পর্যটকদের খুব আসছিল, কখনও আবার দূরে সরে যাচ্ছিল। কাছে আসতেই সবাই পশুরাজ সিংহকে নিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ছিল।

কেউ সেলফি তুলছিলেন, কেউ আবার সিংহের রাজকীয় হাঁটার ভিডিও করছিলেন। খাঁচায় বন্দি থাকা সিংহকে দেখে তখন উল্লাসে ফেটে পড়ছিলেন পর্যটকরা। তাকে নিয়ে এত হইচই বোধহয় খুব একটা পছন্দ হয়নি সিংহের।

নিজের পরিসরের মধ্যে হেঁটেচলে বেড়াচ্ছিল সে। কখনও পর্যটকদের খুব আসছিল, কখনও আবার দূরে সরে যাচ্ছিল। কাছে আসতেই সবাই সিংহকে নিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ছিল। পর্যটকদের এই বাড়বাড়ন্ত খুব একটা ‘পছন্দ’ হয়নি সিংহের। সবাই যখন ছবি তুলতে ব্যস্ত, হঠাৎই পর্যটকদের কাছে এসে তাদের লক্ষ্য করে প্রস্রাব করে দেয় সে।

Advertisement

আরো পড়ুন>> স্ত্রীর দেখাশোনা করতে করতে ক্লান্ত স্বামী, ঠেলে ফেলে দিলেন সমুদ্রে

সিংহ যে এমনটা করতে পারে, সেটা কারও ধারণাতেই ছিল না। ফলে আচমকা এমন ঘটনায় শোরগোল পড়ে যায়। সেই সঙ্গে পর্যটকদের মধ্যে হাসির রোল ওঠে।

ঘটনাটি ত্রিপুরার সিপাহিজালা বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্রের বলে দাবি করা হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি সংবাদমাধ্যম আনন্দবাজার।

ভিডিওটি দেখুন...

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
ট্যাগ: পর্যটক সিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!