ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ সোশ্যাল মিডিয়ায় ]

গভীর পানিতে সিংহ-কুমিরের লড়াই, কে জিতল?

সোশ্যাল মিডিয়ায় ডেস্ক
প্রকাশিত: ১৪:২৯, ৫ অক্টোবর ২০২২
গভীর পানিতে সিংহ-কুমিরের লড়াই, কে জিতল?
ফাইল ছবি

মনের সুখে নদীর পানিতে সাঁতার কাটছিল সিংহ। আস্তে আস্তে শরীরটাও পানির অনেকটা নিচে ডুবতে শুরু করেছে। আচমকা পিছন থেকে গলায় হ্যাঁচকা টান। কিছু বোঝার আগেই পানির ভেতর তলিয়ে গেল সিংহ। সমাজমাধ্যমে এমনই এক ভিডিও প্রকাশ্যে আসায় নেটিজেনদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে।

ভিডিওতে দেখতে পাওয়া যায়, নদীর পানির মধ্যে পা ডুবিয়ে দাঁড়িয়েছিল এক সিংহ। আস্তে আস্তে ঐ পানিতেই সাঁতার কেটে অন্য পারে যাচ্ছিল। তবে একটুর মধ্যেই সিংহকে ধাওয়া করে এক কুমির। কিছু ক্ষণ পিছু করার পর সুযোগ বুঝে সিংহর গলায় কামড় বসিয়ে দিল কুমিরটি। তারপর আর কী! এক টানে পানির ভেতরে নিয়ে চলে গেল জঙ্গলের রানিকে। তিন সেকেন্ড সময়ের মধ্যে খেল খতম।

সিংহকেও যে কুমির এমন বাগে আনতে পারে তা ধারণা ছিল না অনেকেরই। এই ভিডিও প্রকাশ্যে আসায় এক জনৈক ব্যক্তি একে ‘ব্যাটল অফ টাইটানস’-এর সঙ্গে তুলনা করেছেন। আরো এক নেটিজেন অবাক হয়ে জানিয়েছেন, এমন ঘটনা ঘটতে পারে তা কখনো ভাবেননি তিনি। এরই মধ্যে এই ভিডিওটি প্রায় তিন লাখ মানুষ দেখেছেন।

Advertisement

 

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!