[ আন্তর্জাতিক ]
১৮ ফুট অজগরের পেট থেকে বের হলো আস্ত কুমির!
ছবি: সংগৃহীত
বিশাল কিছু খাওয়ার ফলে নড়াচড়া করতে পারছিল না একটি অজগর। কিন্তু সেটি কী খেয়েছে তা দেখতে কৌতূহলী হয়ে পড়েন কয়েক জন। সেটিকে ধরে নিয়ে এসে পেট চিরতেই বেরিয়ে আসে ৫ ফুটের একটি আস্ত কুমির! ভয়ঙ্কর সেই ভিডিও প্রকাশ্যে এসেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-এর প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার ফ্লরিডার এভারগ্লেডস পার্কে থেকে ১৮ ফুট লম্বা বার্মিজ অজগরটিকে ধরেন পার্কেরই বেশ কয়েক জন কর্মী। তার পর সেটির পেট চিরে কুমিরটিকে বার করেন তারা।
এক একটি বার্মিজ অজগর আকারে ২০ ফুটেরও বেশি হয়। ফ্লরিডার এভারগ্লেডসে অজগরের সংখ্যা বিপুল সংখ্যায় বেড়েছে। হরহামেশাই সেগুলো লোকালয়ে ঢুকে পড়ছে।
.png)
আরো পড়ুন>> ইউক্রেনকে অস্ত্র-অর্থ জোগাতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র
ডেইলি মেইল-এর প্রতিবেদন অনুযায়ী, এভারগ্লেডসে বার্মিজ অজগরের আনুমানিক সংখ্যা এক লক্ষেরও বেশি।
ফ্লরিডায় এক সময় পোষ্য হিসাবে নিয়ে আসা হয়েছিল বার্মিজ অজগর। কিন্তু সত্তরের দশকে সেগুলি জঙ্গলে ছেড়ে দিতে শুরু করেন বাসিন্দারা। তার পর থেকেই এই অজগরের সংখ্যা হু হু করে বেড়েছে। আর এখন সেই অজগরই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!