ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্যুটকেসে জীবিত কুমির নিয়ে বিদেশ যাত্রার চেষ্টা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৫, ৩০ অক্টোবর ২০২২
স্যুটকেসে জীবিত কুমির নিয়ে বিদেশ যাত্রার চেষ্টা!
ছবি: সংগৃহীত

বিদেশযাত্রার সময় সাধারণত দরকারি সব জিনিসে ঠাসা থাকে স্যুটকেস। তবে কেউ স্যুটকেসে জ্যান্ত কুমির ভরে বিদেশে যাচ্ছেন—এমন ঘটনা নিশ্চয়ই স্বাভাবিক নয়। জার্মানির মিউনিখ বিমানবন্দরে এই অস্বাভাবিক ঘটনাই ঘটেছে।

শুক্রবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ৪২ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এক নাগরিকের মিউনিখ বিমানবন্দর দিয়ে সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে তল্লাশির সময় তার স্যুটকেস এক্স-রে স্ক্যানারে নেওয়া হলে জীবিত কুমির পাওয়া যায়।

Advertisement

এ ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সেটা গণমাধ্যমে উঠে আসে। প্রকাশিত ছবিতে দেখা গেছে, কুণ্ডলী পাকিয়ে কুমিরটি স্যুটকেসে রাখা হয়েছে। এর সারা গায়ে কাগজে জড়ানো। মুখ টেপ দিয়ে বাঁধা আর নাকের অংশ অনাবৃত। ত্বক ধবধবে সাদা।

আরো পড়ুন>> মাঝপথে অচল অ্যাম্বুলেন্স, রাস্তাতেই সন্তান জন্ম দিলেন নারী

বিশ্বজুড়ে প্রায় ২০০ সাদা রংয়ের কুমির রয়েছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ওই নাগরিক কুমিরটি বিক্রির জন্য সিঙ্গাপুর নিয়ে যাচ্ছিলেন। দেশটিতে উচ্চ দামে বিক্রি হয়ে থাকে এসব কুমির।

বিমানবন্দরের কাস্টমস জানিয়েছে, কুমির উদ্ধারের পর ওই নাগরিকের মুঠোফোন জব্দ করা হয়। এছাড়া তার বিরুদ্ধে মামলা হয়। জার্মানির বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের ওই নাগরিক কুমির বহন করে অপরাধ করেছেন। তার বিরুদ্ধে করা সেই মামলা তদন্ত ও আইনি প্রক্রিয়ায় রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!