[ আন্তর্জাতিক ]
বৃষ্টিতে তলিয়ে যাওয়া কলোনিতে দেখা গেল বিশালদেহী কুমির (ভিডিও)
ছবি: সংগৃহীত
টানা দুদিন প্রবল বৃষ্টিপাতে ডুবে গিয়েছিল আবাসিক এলাকার সড়ক ও কলোনি। সেখানে পানিতে ঘুরে বেড়ালেও প্রথমে কারো নজরে পড়েনি বিশালদেহী এক কুমিরকে। যখন কুমিরকে আচমকা দেখলেন স্থানীয়রা তখন মুহূর্তেই তাদের মাঝে ছড়ায় আতঙ্ক। পরে বন বিভাগের কর্মকর্তারা কুমিরটিকে উদ্ধার করে সংরক্ষিত এলাকায় অবমুক্ত করেন।
ভারতের মধ্যপ্রদেশের শিবপুরী জেলার এক আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
শিবপুরীর পুলিশ কর্মকর্তা অজয় ভার্গব বলেছেন, কুমিরটিকে রোববার ভোরের দিকে শিবপুরীর পুরোনো বাস স্ট্যান্ডের কাছের একটি কলোনিতে দেখা যায়। পরে কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।
.png)
তিনি আরো বলেন, মাধব জাতীয় উদ্যানের উদ্ধারকারী একটি দলকে ডাকা হয় এবং এক ঘণ্টার চেষ্টার পর কুমিরটিকে ধরা হয়। আট ফুট লম্বা কুমিরটিকে পরে শঙ্খ সাগর হ্রদে অবমুক্ত করা হয়।
সেখানকার কর্মকর্তারা বলেন, কুমিরটি হয়তো পাশের একটি নালা থেকে কলোনিতে প্রবেশ করেছে।
উদ্ধার অভিযানের একটি ভিডিওতে দেখা যায়, আবাসিক কলোনির সরু গলির একটি বাড়ির সামনে কুমিরটিকে এগিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, শনিবার রাতভর বৃষ্টিপাতের কারণে কর্মীদের কালেক্টরের পূর্বানুমতি ছাড়া সদর দফতর ত্যাগ না করার নির্দেশ দেয় শিবপুরী জেলা প্রশাসন।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুমির
লিংক সফলভাবে কপি হয়েছে!