সোহাগের দুই কিডনিই বিকল, সহায়তার আবেদন
খাগড়াছড়ির গুইমারা উপজেলার মো. সোহাগের দুইটি কিডনিই বিকল হয়ে পড়েছে। জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।
গুইমারার ৬ নম্বর ওয়ার্ড বাজারপাড়া এলাকায় বসবাস করেন মোহাম্মদ সোহাগ। ৩ বছর যাবৎ তার দুটো কিডনিই বিকলাঙ্গ হওয়ায় দেশের সব চিকিৎসা শেষ করে বর্তমানে ভারতের নয়াদিল্লীতে কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্যে হাসপাতালে ভর্তি আছেন। সপ্তাহে তাকে ৩ বার করে মাসে ১২ বার তাকে ডায়ালাইসিস করানো হয়। তিনি ব্যক্তিগত জীবনে কঠিন সংগ্রাম ও দরিদ্রতার মধ্য দিয়ে ছোটবেলা থেকেই গুইমারা বাজারে ফল ব্যবসার পাশাপাশি মাস্টার্স ও এলএলবি সম্পন্ন করেছেন। তার ছোট দুইটি সন্তান রয়েছে।
তিনি বছরে তার চিকিৎসা বাবদ প্রায় ২৫ লাখ টাকা খরচ হয়েছে বলে তার পরিবার থেকে জানানো হয়। এদিকে বর্তমানে ভারতে কিডনির ডোনার ম্যানেজ করে আনুষাঙ্গিক খরচসহ প্রায় আরো ৩৫ লাখ টাকার প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে অসম্ভব।
সোহাগের পরিবার জানায়, হৃদয়বান মানুষের অনুদানে সুস্থ জীবনে ফিরে আসতে পারে সোহাগ। স্ত্রী ও দুই সন্তানের দিকে তাকিয়ে সোহাগের জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সবার সহযোগিতা চান।