ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ সাতরং ]

পৃথিবীতেই ভিনগ্রহের প্রাণী, বললেন ব্রিটেনের মহাকাশচারী 

সাত রঙ ডেস্ক
প্রকাশিত: ২১:২২, ৯ জানুয়ারি ২০২০
পৃথিবীতেই ভিনগ্রহের প্রাণী, বললেন ব্রিটেনের মহাকাশচারী 
মহাকাশচারী হেলেন শারমান

পৃথিবী ছাড়াও মহাবিশ্বে আরো বুদ্ধিমান প্রাণী রয়েছে বা ভিনগ্রহের প্রাণীদের মহাকাশে দেখা গেছে এমন দাবি করেছেন অনেক মহাকাশচারী। তবে ব্রিটেনের প্রথম মহাকাশচারী হেলেন শারমান এমন একটি দাবি করেছেন, যা শুনে চমকে উঠার মতো। তার দাবি, পৃথিবীতেই হয়তো রয়েছে ভিনগ্রহের প্রাণীরা।

১৯৯১ সালে সোভিয়েত মির স্পেস স্টেশনের অভিযাত্রী হেলেন বলেন, কোটি কোটি গ্রহ-তারা মহাবিশ্বে রয়েছে। সেখানে কোথাও অন্য কোনো রূপে প্রাণ থাকতে পারে। সেই প্রাণীরা আমার-আপনার মতো কার্বন, নাইট্রোজেন দিয়েই তৈরি, আবার অন্য কোনো রকম হতে পারে।

তিনি বলেন, আমাদের মধ্যেই ভিনগ্রহের প্রাণীরা রয়েছে অথচ তাদের আমরা দেখতে পাই না।

Advertisement

১৯৯১ সালে রসায়নবিদ হেলেন মাত্র ২৭ বছর বয়সে স্পেস মিশনে যান। কম বয়সে মহাকাশে যাওয়া নভোচারীদের মধ্যে তিনি অন্যতম।

২০১৭ সালে সাবেক এক পেন্টাগন অফিসার তদন্তমূলক গবেষণার নেতৃত্ব দেন। তার গবেষণার উদ্দেশ্য ছিল, আনআইডেন্টিফাডেয় ফ্লাইং অবজেক্ট (ইউএফও) বা ভিনগ্রহের প্রাণীদের মহাকাশ যানের অস্তিত্ব খুঁজে দেখা। তিনি বলেন, এ পৃথিবীতে ভিনগ্রহের প্রাণীরা আসতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!