ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ সাতরং ]

রুশ সাবমেরিনও ধ্বংস করতে পারেনি, এক ডলারে বিক্রি হলো সেই কিটি হক

সাতরং ডেস্ক
প্রকাশিত: ১৩:৪২, ১৬ মার্চ ২০২২
রুশ সাবমেরিনও ধ্বংস করতে পারেনি, এক ডলারে বিক্রি হলো সেই কিটি হক
বিমানবাহী জাহাজ আমেরিকার ‘কিটি হক’।

প্রতিটি দেশেরই সামরিক সঙ্ঘাতের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেই দেশের বিমান বাহিনী। এমনকি কিভ-ক্রেমলিন সঙ্ঘাতেও বিমান বাহিনীর বিশেষ গুরুত্ব লক্ষ করা গিয়েছে।

আকাশপথে শত্রুপক্ষকে দুর্বল করার জন্য বিমান বাহিনীর জুড়ি মেলা ভার। আর এই ক্ষেত্রে বিশেষ নাম রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর।

বড় বড় জাহাজের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় এই বিমানগুলোকে। এ রকমই একটি বিমানবাহী জাহাজ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ‘কিটি হক’।

Advertisement

বড় জাহাজের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় বিমানগুলোকে।

রাইট ভ্রাতৃদ্বয় উত্তর ক্যারোলিনায় কিটি হক এলাকায় প্রথম সফলভাবে নিজেদের বিমানটি উড়িয়েছিলেন। তাই সেই জায়গার নাম অনুসারেই এই জাহাজের নাম কিটি হক।

ভিয়েতনাম থেকে শুরু করে প্রথম ইরাক যুদ্ধ, আমেরিকার বহু রক্তক্ষয়ী সঙ্ঘাতের সাক্ষী এই বিমানবাহী যুদ্ধজাহাজ ১৯৬০ সালে নিজের যাত্রা শুরু করে। এই বিমানবাহী জাহাজ এক হাজার ৪৭ ফুট লম্বা এবং ২৫২ ফুট চওড়া।

এই বিমানবাহী জাহাজ এক হাজার ৪৭ ফুট লম্বা এবং ২৫২ ফুট চওড়া।

এক সময় কিটি হক ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলে আমেরিকার সামরিক শক্তির সব থেকে বড় নিদর্শন ছিল। রাশিয়ার সঙ্গে ঠান্ডা লড়াই-এর সময় বিশেষ দক্ষতার পরিচায়ক হয়ে উঠেছিল কিটি। এমনকি রাশিয়ার সাবমেরিনের গুঁতোর মুখে পড়েও অটল ছিল এই জাহাজের যাত্রাপথ।

কিটি হকই আমেরিকার শেষ তেলচালিত বিমানবাহী জাহাজ। এরপর থেকে সব বিমানবাহী জাহাজই পরমাণু-শক্তি চালিত।

তবে নেভি অফিসারদের মধ্যে বর্ণ সংক্রান্ত হিংসাও দেখেছে এই জাহাজ। ভিয়েতনাম যুদ্ধের শেষে এই জাহাজ যখন ফিরে যাচ্ছিল, তখন ফিলিপিন্সের এক পানশালায় বর্ণবিদ্বেষের কারণে নিজেদের মধ্যেই বিবাদে জড়ান নাবিকরা। শেষ পর্যন্ত হাতাহাতি এবং হিংসায় গড়ায় এই বিবাদ।

ছবি: সংগৃহীত

প্রায় ৫০ বছর ধরে পরিষেবা দেওয়ার পর অবশেষে ২০০৯ সালে কিটি হককে বাতিল করে আমেরিকার সামরিক বিভাগ। কিটি হককে যুদ্ধবিমান বহন করার জন্য অযোগ্য মনে করেই তাকে বাতিল করা হয়।

২০২১ সালে টেক্সাসের ইন্টারন্যাশনাল শিপব্রেকিং লিমিটেড ব্রাউনসভিল এই জাহাজটি এক ডলারেরও কম মূল্যে আমেরিকার সামরিক বিভাগের কাছে থেকে এই জাহাজটিকে কিনে নেয়।

পানামা খাল পেরোতে পারবে না এই জলযান।

এই জাহাজটি বর্তমানে ওয়াশিংটন থেকে ১৬ হাজার মাইল পথ অতিক্রম করে টেক্সাসের পথে ভেসে যাচ্ছে। সেখানেই এই জাহাজটিকে ভেঙে ফেলা হবে। চিরতরে থেমে যাবে কিটি হকের যাত্রা।

তবে কিটি হক এতটাই বড় যে, পানামা খাল পেরোতে পারবে না এই জলযান। অগত্যা দক্ষিণ আমেরিকার উপকূলীয় তট বরাবর এই জাহাজ মেক্সিকো দিয়ে টেক্সাসে প্রবেশ করবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!