ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ সাতরং ]

প্রেমিক ব্যস্ত বিশ্বকাপে, ‘শার্লট’কে নিয়ে মাতামাতি

সাতরং ডেস্ক
প্রকাশিত: ১৬:০১, ২৭ নভেম্বর ২০২২
প্রেমিক ব্যস্ত বিশ্বকাপে, ‘শার্লট’কে নিয়ে মাতামাতি
ছবি: অন্তর্জাল

১৯৫৮ সালের বিশ্বকাপে খেলতে নেমে এক ম্যাচ জিতেছিল ওয়েলস। এরপরে আর বিশ্বকাপে আর জায়গা পায়নি। কাতার বিশ্বকাপে যে জুজু কাটাতে এসেছে এই দেশ। দলের অন্যতম স্ট্রাইকার কিফার মুর। সম্প্রতি ব্রিটিশ ম্যাগাজিনগুলো ব্যস্ত হয়েছে মুরের বান্ধবীকে নিয়ে।

ইংল্যান্ডের সমুদ্রসৈকতে দেখা মিলেছে এই সুন্দরীর।  ব্রিটিশ ম্যাগাজিনগুলোতে তার ছবি স্থান করে নিয়েছে। মুরের বান্ধবীর নাম শার্লট রাসেল। পেশায় মডেল। ইংল্যান্ডের স্যান্ডব্যাঙ্কস এলাকার সমুদ্র উপকূলে তার ঘুরে বেড়ানো আর আগুন ছড়ানোর একাধিক ছবি এখন নেটিজেনদের নজর কেড়েছে। 
গত মাসে একটি ফোটোশুটে ক্যামেরাবন্দি হয়েছিলেন শার্লট। তার ছবিগুলি ইনস্টাগ্রাম-সহ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই হামলে পড়েছেন অনুরাগীরা।

ইংল্যান্ডের সমুদ্রসৈকতে দেখা মিলেছে এই সুন্দরীর।অনুরাগীরা বলাবলি করছেন, স্যান্ডব্যাঙ্কসের সমুদ্রের গায়ে মিশে রয়েছে শার্লটের মোহময়ী আবেদন। তিনি নিজেও ইনস্টাগ্রামে লিখেছেন, ‘দারুণ টিমের সঙ্গে সংস অফ আ সাইরেন শুট হল। শুটের ছবিগুলি খুব শৈল্পিক হয়েছে।’সঙ্গে একটি হৃদয়ের ‘ইমোজি’ জুড়ে দিয়েছেন তিনি।

Advertisement

ছবিগুলোতে দেখা গিয়েছে, ফ্যাকাসে রঙা ঢেউয়ের সামনে শার্লটের এমন শৈল্পিক ভঙ্গিমা, সত্যিই অসাধারণ। কোনোটায় আবার সাদা গাউনের মায়া সামলে নিজেকে বালুকাবেলায় ছড়িয়ে দিয়েছেন। কোনোটিতে তিনি রহস্যময়ী। কোনোটিতে আবার আত্মমগ্ন। ফোটোশুটের প্রশংসা পেলেও আজকাল বোধ হয় সে সবে মন নেই শার্লটের। প্রেমিক রয়েছেন বিশ্বকাপ ফুটবল মিশনে। বিশ্বকাপের উন্মাদনায় দূর থেকে তিনিও মেতে রয়েছেন! তেমনই দাবি করেছে ব্রিটিশ ট্যাবলয়েডগুলো।

যদিও কাতারের মাঠে শার্লটের প্রেমিকের শুরুটা বিশেষ সুবিধার হয়নি। গ্রুপ ‘বি’-র প্রথম দুইটি ম্যাচের পরেও জয় পায়নি ওয়েলস। প্রথম ম্যাচে গ্যারেথ বেলের ওয়েলস শুরুতেই পিছিয়ে পড়ে আমেরিকার কাছে। সে ম্যাচে শার্লটের প্রেমিক মুর নেমেছিলেন বিরতির পরে। ইরানের বিরুদ্ধে পরের ম্যাচেও অঘটন। ইরানের কাছে জোড়া গোলে হেরে যান মুররা। তার পর মুরদের হয়ে শার্লট যে প্রার্থনা করছেন, দাবি করেছিল ট্যাবলয়েডগুলো।

বিশ্বকাপের মরসুমে ওয়েলসের তারকা ফুটবলারের বান্ধবীকে নিয়ে পাতার পর পাতা খরচ করছে ব্রিটিশ ট্যাবলয়েডগুলি। তাঁর সেই মাসখানেক আগেকার ছবিগুলি তুলে ধরে প্রতিবেদনও ছাপিয়েছে তারা।

মুরের সঙ্গে শার্লটের সম্পর্ক যদিও আজকের নয়। তারা ৮ বছর ধরে পরস্পরের সঙ্গে রয়েছেন। এর আগেও যুগলের ছবি ফলাও করে বার প্রচার করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম। ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের হয়ে খেলে থাকেন মুর। ইংল্যান্ডে জন্ম হলেও ওয়েলসের জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন তিনি। শার্লটের সঙ্গে এতদিনের সম্পর্কের ফাঁকেই তাকে বিয়ে করার কথাটাও বলে ফেলেছেন।

মুর যে তার প্রেমিকের পাশাপাশি প্রিয় বন্ধুও বটে। সে কথাও ইনস্টাগ্রামে লিখেছিলেন শার্লট। তার কথায়, ‘১২/৫/২২ (এর পর একটি আংটির ইমোজি) যে দিন আমার প্রিয় বন্ধু তাঁকে বিয়ের কথা বলল।’ হৃদয়-আঁকা চিহ্ন দিয়ে তিনি নিজের সম্পর্কে লিখেছিলেন, ‘দুনিয়ার সবচেয়ে সুখী মেয়ে!’

২৮ বছরের এই মডেলের সঙ্গে তার সম্পর্ক নিয়ে লুকোছাপা নেই মুরের। সমাজমাধ্যমের বহু পোস্টেই শার্লটের সঙ্গে তাকে একসঙ্গে দেখা গিয়েছে। কখনো রেস্তরাঁয় গিয়েছেন তো কখনো বা বিমানের পাশাপাশি আসনে নিজস্বী তুলছেন। আজকাল শার্লট এবং তার অনুরাগীদের বোধ হয় একটাই প্রার্থনা— কাতারের মাটিতে ওয়েলসের জয়।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!